1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁও বালিয়াতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৬ জন পড়েছেন
35

মো: সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

আদর্শ বাজার একতা যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সালান্দর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক কবির উদ্দিন চৌধুরী, খোশবাজার এসডি কামিল মাদ্রাসার সহকারী শিক খাজা মইনুদ্দিন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জবাইদুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সিকিম, ইউপি সদস্য একরামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন গোয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় আদর্শ বাজার একতা যুব সংঘ টিম টাইব্রেকারে ৩-২ গোলে ছোট বালিয়া যুব একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন সলেমান। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন কমল ও বিপ্লব। ধারাবর্ণনা করেন সোহেল রানা।

শেষে চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমকে পুরস্কার প্রদান করেন অতিথিরা। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করেন।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page