1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

তালাক ছাড়াই মাহিকে বিয়ে, মামলা করবেন আগের স্ত্রী

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯০ জন পড়েছেন
74

বেশ চমকপ্রদভাবে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি। পাত্র ব্যবসায়ী-রাজনৈতিক নেতা রাকিব সরকার। তিনি গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য। মাহি ও রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। মাহির সঙ্গে তার সাবেক স্বামী অপুর ডিভোর্স হলেও রাকিব তার স্ত্রীকে ডিভোর্স দেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়ে রাকিবের স্ত্রী বলেন, রাকিব আমাকে না জানিয়েই বিয়ে করেছে। প্রয়োজনে মামলা করবো।

এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পর গত মে মাসে মাহি নিজেই ফেসবুকে অপুর সাথে তার বিবাহবিচ্ছেদের খবর জানান। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এরপর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।

মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। রাকিব ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। এছাড়াও বিভিন্ন ব্যবসায় জড়িত রাকিব। গাড়ির শো-রুম, পরিবহন, রিসোর্ট, কাঁচামালের আড়ৎ, জমিসহ আরো অনেক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page