
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় কালীবাড়ি শ্রী অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে স্বপন কুমার সাহাকে সভাপতি ও রামকৃষ্ণ সাহা রামাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানটির উদ্বোধক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু প্রমূখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষ্মী কান্ত সাহার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রামেন্দ্র সুন্দর বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু)। আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক নীরেন্দ্র নাথ পোদ্দার, অরুন কুমার সাহা।