1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ব্রিটিশদের কাছে ক্ষমা চাইলেন আইএস বধূ শামিমা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৬ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম তার কৃতকর্মের জন্য ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যে ফিরে তিনি আদালতে যেতে যান এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মোকাবিলা করতে চান। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

আইএসে যোগ দিতে ১৫ বছর বয়সে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যান শামিমা। আইএসে যোগ দেওয়ায় ব্রিটিশ সরকার তার নাগিরকত্ব বাতিল করে। সিরিয়ার একটি আশ্রয় শিবিরে থাকা ২২ বছরের শামিমা ব্রিটেনে ফিরতে ও নাগরিকত্ব টিকিয়ে রাখতে মামলার অনুমতি চেয়েছিলেন। তবে ব্রিটিশ সুপ্রিম কোর্ট তাকে সেই অনুমতি দেয়নি।

 

আইটিভিকে শামিমা বলেছেন, ‘আমি আদালতে যেতে চাই এবং যারা এই দাবিগুলো করছে তার মোকাবিলা করতে চাই এবং এগুলো মিথ্যা প্রমাণ করতে চাই। কারণ আমি জানি আমি আইএসে কিছুই করিনি, শুধু মা ও স্ত্রী হওয়া ছাড়া। এই দাবিগুলো আমাকে খারাপ হিসেবে প্রতিপন্য করতে করা হয়েছে, কারণ আমার ব্যাপারে সরকারের কাছে কিছুই নেই। কোনো প্রমাণ নেই, কারণ কিছুই ঘটেনি।’

ব্রিটেনের জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করা তিনি বলেন, ‘আমি জানি ব্রিটিশদের জন্য আমাকে ক্ষমার চেষ্টা করা ও ক্ষমা করা অনেক কঠিন। তারা অনেকেই আইএসের হাতে প্রিয়জনকে হারিয়েছেন। কিন্তু, আমি নিজেও আইএসের ভয়ে দিন কাটিয়েছি, প্রিয়জন হারিয়েছি। এ কারণে আমি তাদের দিকটা বুঝতে পারছি।’

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page