1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ জন পড়েছেন
নড়াইলে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মো: ইব্রাহিম-আল-মামুন সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস. এম. সায়েদুর রহমান, নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বুলবুল আহমেদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো: তবিবর রহমান খান ও বীর মুক্তিযোদ্ধা মো: তরফদার ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ অভিজ্ঞতা উপস্থিত সবাইকে সবিস্তারে তুলে ধরেন। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।

এছাড়া বক্তারা করোনাকালীন মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আগমন, আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।#

 

মো জান্নাতুল বিশ্বাস/নড়াইল/প্রতিনিধি/প্রতিদিনের সময়

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page