1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

আজ নড়াইলে এসএম সুলতান নৌকা বাইচ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৬৯৯ জন পড়েছেন
36

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ ২ অক্টোবর শনিবার নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশগ্রহনে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্র্যন্ত “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি।

প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

এ প্রতিযোগিতায় টালাই ও কালাই ২ গ্রুপে মোট ১৫ টি নৌকা অংশ গ্রহণ করবে।

মো জান্নাতুল বিশ্বাস/নড়াইল/প্রতিদিনের সময়

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page