1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

তারুণ্যের জয়গান’কে ধারণ করে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা 

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪২৫ জন পড়েছেন
73
নিজস্ব প্রতিবেদকঃ তারুণ্যের জয়গান’কে ধারণ করে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) শিরোইল বাসটার্মিনাল সংলগ্ন, পূবালী মার্কেটে (২য়তলা) বরেন্দ্র প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বর্নাঢ্য আয়োজনে আবু কাওসার মাখনের সভাপতিত্বে ও শাহিনুর রহমান সোনা’র পরিচালনায় এক মতবিনিময় সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের ১১ জন ও সাধারণ সদস্য ১০ জন, সর্বমোট ২১ জন নিয়ে গঠিত হয় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
মৌখিক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী দেশ’র রাজশাহী প্রতিনিধি মোঃ রেজাউল করিম। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহঃ সভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি সামসুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো’র রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময়’র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক  গণকণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী জেলা প্রতিনিধি সাগর নোমানী, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র’র রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য (১) দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, নির্বাহী সদস্য (২) দৈনিক আমাদের সময় দূর্গাপুর প্রতিনিধি রায়হান ইসলাম, নির্বাহী সদস্য (৩) ডেইলি ইন্ডাস্ট্রি’র রাজশাহী জেলা প্রতিনিধি শাহিন সাগর।
এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার’র রাজশাহী প্রতিনিধি রাজন ইসলাম সহ দৈনিক স্বদেশ প্রতিদিন, দি ডেইলি পিপলস টাইম,  দি ডেইলি মুসলিম টাইমস, দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক জবাবদিহি, দৈনিক জনবাণী, দৈনিক সোনালী খবর ও ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার রাজশাহী প্রতিনিধি।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন এবং সবার হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাংবাদিকতার ছাত্রী- শিক্ষানবীশ সাংবাদিক ফাহমিদা আক্তার, স্বদেশ বাণীরর হিরো, পত্রিকা এজেন্সি মেসার্স বই বীথির মোঃ শাহিন, ফটো সাংবাদিক আদিল প্রমুখ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page