1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

নড়াইলে যুবলীগ কর্মী পলাশ হত্যায় ছাত্রলীগ নেতাসহ আসামি ২২

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ জন পড়েছেন
26

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে যুবলীগ কর্মী পলাশ মাহমুদ (৩২) হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিহত পলাশের মা পলি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন। এর আগে গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামের রমজান আলী ইমরানের বাড়ির পাশে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পলাশ চরমল্লিকপুর গ্রামে মামাবাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনার বাটিয়াঘাটা এলাকায়। পলাশ লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও রাজনৈতিক বিরোধের জেরে পলাশকে হত্যা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে-দোয়ামল্লিকপুর গ্রামের শাহিদুর রহমানকে। তিনি গতবার মল্লিকপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন। এছাড়া তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম এবং লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লি ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকেও আসামি করা হয়েছে। এদিকে ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page