1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার পৌর মেয়র

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৮০ জন পড়েছেন
70

নড়াইলের লোহাগড়ায় আসন্না পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান পৌর মেয়র আশরাফুল আলমকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আশরাফুল আলম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া রাম নারায়ন পাবলিক লাইব্রেরী হল রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন।

সংবাদ সম্মেলনে মুন্সি আলাউদ্দীন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্্েরাহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য নড়াইল জেলা আওয়ামীলীগকে লিখিত সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান,দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ বিদ্রোহী প্রার্থীর সাথে কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সম্পাদক শেখ সিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না,সলিমউল্লাহ পাপ্পু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান পেয়েছেন নৌকা প্রতীক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম (জগ) প্রতীক। এছাড়াও লড়ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মঈন হাসান কাজল কান্তে-হাতুড়ি প্রতীক নিয়ে।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page