1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

এই প্রথম যশোরে পারসোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৫৬ জন পড়েছেন
49

সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
যশোরে এই প্রথম পারসোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রিন্ট হবে। যশোরের এই সেল থেকে খুলনা বিভাগের দশ জেলার ই-পাসপোর্ট প্রিন্ট হওয়ার কারণে তা দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, যশোরের এই পারসোনালাইজেশন সেন্টার ঢাকার পারসোনালাইজেশন সেন্টারের সহযোগিতা হিসেবেও কাজ করবে।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page