
নড়াইল সদর উপজেলার ৮নং কড়োলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম ক্রয় করছেন শাহারিয়ার আলম মুক্তর নামে । ( ৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ আবেদন ফরম ক্রয় করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় উপস্থিত ছিলেন ,কড়োলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস। কড়োলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্ট , আওয়ামী লীগের নেতা সমির বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মফিজ খান। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার আলম মুক্ত জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১, নড়াইল সদর উপজেলার কড়োলা ইউনিয়ন থেকে আমি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে মনোনয়ন ফর্ম গ্রহণ করিলাম।আমি আপনাদের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী।#