1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে খলিশাখালী বিজয়ী

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬২১ জন পড়েছেন

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মধুমতি যুব সংঘ বনাম খলিশাখালী স্পোটিং ক্লাবের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে খেলাটি গোলশূণ্য ড্র হলে ট্রাইব্রেকারে খলিশাখালী স্পোটিং ক্লাব ৪-২ গোলে মধুমতি যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

করোনার ধাক্কা কাটিয়ে বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানার্সআপ দলকে টেলিভিশন উপহার দেয়া হয়।

শিক্ষক সরদার আব্দুল্লাহ আল ফারুক লেবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস, আকবর হোসেন লিপন, ফরিদুজ্জমান ফরিদ, নুরুল আলম কাঠিসহ অনেকে।

খেলা পরিচালনা করেন-শামীম আকবর খান। মধুমতি যুব সংঘের আয়োজনে গত ৫ সেপ্টেম্বর খেলার উদ্বোধন করা হয়। #

মো জান্নাতুল বিশ্বাস /নড়াইল/প্রতিদিনের সময়

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page