1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাসিক মেয়র লিটনের সাথে নবনির্বাচিত কাউন্সিলর রাসেল’র সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩১১ জন পড়েছেন

শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ রাসেল জামান।

রোববার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র’কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাকে মিষ্টি খাওয়ান মেয়র।

এ সময় রাসিক মেয়র বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাসেল জামানকে অভিনন্দন জানাচ্ছি। সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের মত ৯নং ওয়ার্ডেও রাস্তা, ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও পাড়ায় মহল্লায় আরো উন্নয়নের প্রয়োজন হলে নবনির্বাচিত কাউন্সিরর চাহিদা দিলে সেসব উন্নয়নও করা হবে। ৯নং ওয়ার্ডের উন্নয়নে নতুন কাউন্সিলরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ্ মখদুম রূপোশ (র) দরগাহ শরীফের উন্নয়নে ইতোমধ্যে ২৫ কোটি টাকার প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। শিগগিরই মাজারের উন্নয়ন কাজ পুনরায় শুরু হবে।

সাক্ষাৎকালে ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মোঃ রাসেল জামান নির্বাচিত হন। গত ২৪ জুলাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুজনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page