1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৫৭ জন পড়েছেন

নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে। #

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page