
নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর থানার ওসি শওকত কবির, ওসি (ডিবি) সুকান্ত কুমার সাহা, নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নির্বাচনে কোন প্রকার সহিংসতা ঘটানোর চেষ্টা করলে বা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোন প্রকার বিশৃংখলা ঘটানোর চেষ্টা করলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। এ জন্য সকলকে সব সময় সজাগ থেকে পুলিশকে সত্য তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে অবশ্যই ভোট শান্তিপূর্ণ হবে।#