1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

কালিয়া ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ জন পড়েছেন
70

নড়াইলের কালিয়া উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহীথ প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।

বহিষ্কার করা ১০ জন হলেন-জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মাহামুদুল হাসান কায়েস, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মোল্যা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকাতুর রহমান, সদস্য আমিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা মেলজার হোসেন ভূইয়া ও হায়দার মোল্যা, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক ও যুবলীগ নেতা তৌরুত হোসেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খানের স্বাক্ষর করা চিঠি দিয়ে ওই প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
ওই চিঠিতে উলেখ করা হয়েছে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করায় আওয়ামী লীগের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধির ৪৭ এর ‘ঠ অনুচ্ছেদ মোতাবেক আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন থেকে সরাসরি বহিষ্কার হয়েছেন।

বহিষ্কার হওয়া কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পুরুলিয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, বহিষ্কারের বিষয়টি জানি না। বিজয়ের ব্যাপারে আশাবাদী।

কালিয়া উপজেলা আথলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, ‘ কালিয়া উপজেলা আওয়ামী লীগের আওয়াতাধীন নেতাদের বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম, জেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page