
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সম্মেলন উপলক্ষে নাগরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৫ নভেম্বর) সকালে নাগরপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নিজস্ব ভবনে উপজেলা দলিল লেখক সমিতির উদ্দ্যোগে এই প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর দলিল লেখক সমিতির সভাপতি মো.মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আরশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো .আতোয়ার রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.ইমান আলী এবং সাধারণ সম্পাদক মো.হুমায়ন রশিদ আকন্দ সোনা,ধনবাড়ি দলিল লেখক সমিতির সভাপতি মো.মোকলেছুর রহমান,গোপালপুর দলিল লেখক সমিতির সভাপতি মো.বেল্লাল হোসেন,দেলদুয়ার দলিল লেখক সমিতির সভাপতি মো.জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন মোর্শেদ,কালিহাতী দলিল লেখক সমিতির সভাপতি মো.নুরুল ইসলাম সরকার,ধনবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম সহ নাগরপুর দলিল লেখক সমিতির সদস্য এবং সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।