1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে নির্বাচনী সংহিতায় নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ৪

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫০৭ জন পড়েছেন
52

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে পাইকাল গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং গুলিবিদ্ধসহ আহত ৪ জন।

নিহত তোতা শেখ (৪০) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে।

গুলিবিদ্ধ সহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ আক্কেল মেম্বারের ছেলে রফিক শেখ জানান,আমরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের সমর্থক এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎ ই আমাদের গ্রামের দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি   সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনে এ বিষয় নিয়ে শুক্রবার বিকালে আমাদের মাঝে কথা কাটাকাটি হয় পড়ে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন,খাজা ও জাহাঙ্গীর  সদলবলে অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে অতর্কিত হামলায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি, এসময় আমার পায়ে গুলি লাগে, পাইকাল গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল, সুমন,কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হয়। পড়ে লোকজন আমাদের উদ্ধার করে দৌলতপুর হসপিটালে নিয়ে আসলে আমার ভাই তোতা শেখ মৃত্যুবরণ করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে আমি নিজেও সেখানে যাচ্ছি গিয়ে বিস্তারিত জানাতে পারব।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page