
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম সংগ্রহ করেছেন মো জাহাঙ্গীর আলম বিশ্বাস। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ আবেদন ফরম সংগ্রহ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি নলদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক। সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ইউনিয়নে সমাজ সেবামুলক কর্মকান্ডসহ মানুষের সেবা করে যাচ্ছেন।
জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ নড়াইল লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন থেকে আমার নামে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রাপ্তির ফরম সংগ্রহ করি। আমি আপনাদের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিন্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ও ৫ ডিসেম্বর, প্রাথিতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ০৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।#