1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ জন পড়েছেন
33

নড়াইলে আপন বোনকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাজাপ্রাপ্ত আসামী হলেন- নড়াইলের কালিয়া উপজেলার কালিনগর গ্রামের মোকছেদ মোল্যার ছেলে রিপন মোল্যা। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকুর মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে বাড়ির পাশের নদীর ঘাটে কাপড় পরিষ্কার করছিলেন। এসময় পারিবারিক কলহের কারণে তার ভাই আসামী রিপন মোল্যা পিছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও টেংগারী দিয়ে আঘাত করে জখম ও হত্যা করে। হত্যার পর লাশ পানির নিচে কাদায় পুতে রাখে। ঘটনাটি আসামী রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পায়। রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করে। এক পর্যায়ে পুলিশ আসামী রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যা করার কথা স্বীকার করে।

এ ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামী রিপনের ছেলে রাশেদসহ অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন। #

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page