1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নড়াইল তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪০৫ জন পড়েছেন
27

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যাডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় ভিডিওকলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে ভিডিওকলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

উক্ত উন্মুক্ত বৈঠকে জেলা তথ্য অফিসার মো ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ফকরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

উন্মুক্ত বৈঠকে বক্তারা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ ব্যাডিং,করোনাকালীন শিশু ও নারীদের করনীয়, মানসিক স্বাস্থ্য, গুজব প্রতিরোধ, মাদক প্রতিরোধ এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিত জন সাধারণকে অবহিত করা হয়।

এছাড়া চলমান উন্নয়নের অগ্রগতি, টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি), বর্তমান সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সকলের সক্রিয় অংশগ্রহণ এবং দেশের সমৃদ্ধির জন্য সকলের সক্রিয় ভূমিকা কী হতে পারে সে বিষয়ে ও দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনা গুলো উপস্থাপন করেন।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page