1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ভাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
  • সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩০৩ জন পড়েছেন
25

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাঙ্গা সরকারী কে.এম কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে, শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।

মতবিনিময় সভায় বেশ কয়েকজন চেয়ারম্যান, সাধারন সদস্য ও নারী প্রার্থীগন দাবি তোলেন কয়েক স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারা আইনশৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। তাদের বক্তব্যের জবাবে আসন্ন নির্বাচন উপলক্ষে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে একমত জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুর জেলার ভাঙ্গায় এবার ১২টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু দরকার সবই করা হবে। এজন্য পর্যাপ্ত পুলিশ, আনসার, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। কেউ নির্বাচনী আচরণ উপলক্ষ্যে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান তার বক্তব্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ সহ একাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এক্ষেত্রে আমার নীতি হবে জিরো টলারেন্স। নির্বাচনের জন্য কঠোর অবস্থান নিবে পুলিশ। ইতঃমধ্যে বাহিনীর একাধিক টিম নির্বাচন মাঠে কাজ করছে। যদি কেউ নির্বাচনে অপ্রীতকর ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহম্মদ হাবিবুর রহমান নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। সভায় ভাঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা আইনশৃংখলা রক্ষায় তার নেওয়া পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম, কৃৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সুদর্শন শিকদার, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সহ বিভিন্ন কর্মকর্তা,বসাংবাদিক, প্রতিদ্বন্দী প্রার্থীগন।

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহম্মেদ মুন্সী, ফরিদ খান, চুন্নু চৌধুরী, ম.ম. ছিদ্দিক মিয়া, পলাশ মিয়া, সাংবাদিক শাহাদাত হোসেন, মুন্সী মনিরুজ্জামান সহ বেশ কয়েকজন বক্তব্য দেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page