1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পরে বিনষ্ট হয়ে গিয়েছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনকিছু করতে পারে না। সে কারনেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু এই সরকার কোন কিছু গ্রহন করে নাই। সে কারনেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরো বলেন, উনাকে নিজের চেহেরা এবং দলের চেহেরা আয়নায় দেখা উচিৎ। তারা সম্পূর্নভাবে জনগনের সাথে প্রতারনা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর কারে ক্ষমতা দখল করে বসে আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীন যে রাজনীতি এটা পুরোপুরি ভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোন বাধা থাকবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page