1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নাগরপুরে নির্বাচনী বিধিনিষেধ নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ জন পড়েছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর  উপজেলায় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি।

মঙ্গলবার(২৩ নভেম্বর)  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে এবং  সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,জেলার র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল কবির, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যুগ্ন পরিচালক এনএসআই টাঙ্গাইল প্রধান  মো. মাহবুব রহমান ও নাগরপুর অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন, নাগরপুর নির্বাচনী অফিসার মো. আরশেদ আলী সহ ১১ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা  বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণবিধি ভেঙে কোনো প্রার্থী কিছু করলে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page