
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার মাঝি হলেন মো জাহাঙ্গীর আলম বিশ্বাস। শনিবার (২০ নভেম্বর) মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি নলদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক। সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ইউনিয়নে সমাজ সেবামুলক কর্মকান্ডসহ মানুষের সেবা করে যাচ্ছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিন্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ও ৫ ডিসেম্বর, প্রাথিতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ০৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।#