1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে নৌকার মাঝিকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জনসভা

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪২৫ জন পড়েছেন
84

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নৌকার মাঝিকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫ নং সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীদুল ইসলাম অপুর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  সন্ধ্যায় উপজেলার সলিমাবাদ ইউনিয়ন  আওয়ামীলীগের উদ্যোগে সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে এ জনসভার আয়োজন করা হয়।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কেবি খার সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-২(গোপালপুর-ভূয়াপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র মো. জামিলুর রহমান মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহম্মেদ, টাঙ্গাইল জেলা শহর আওয়ামীলীগের সহ সভাপতি এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,বাংলাদেশ আওয়ামী লীগের  যুবলীগের সদস্য এ্যাড.মাহমুদুল হাসান প্রমূখ।

এসময় ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়নের ভোটারগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। সরকারের উন্নয়ন সাধারন মানুষের কাছে তুলে ধরে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করবেন তারা। আরো বলেন, শাহীদুল ইসলাম অপু আপনাদের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page