1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নড়াইলের ভবানীপুর গ্রামে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ, ৩জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ জন পড়েছেন

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় জামিনুর রহমান মোল্যা নামে এক যুবকের ফাঁসির আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হলেন নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর ভাই সাদ্দাম হোসেন শুভ,একই গ্রামের মোকছেদ মোল্যার ছেলে সহিদ মোল্যা ও হাকিম আলীর ছেলে সাত্তার মোল্লা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মফি শেখকে হত্যা করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। ৬ আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালাস দেয়া হয়েছে। #

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page