1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

এক বছর পর দেশে ফিরেছে অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার তরুণী

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৭ জন পড়েছেন
30

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে
এক বছর পর দেশে ফিরেছেন অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফেরত আসা তরুণীরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুই আক্তার সাহিনুর (১৯), একই জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮), সাতক্ষীরা জেলার মন্নু গাজির মেয়ে রওশান আরা (২০) ও নারায়ণগঞ্জ জেলার আব্দুর রশীদের মেয়ে রওশান আরা সাথি (১৮)।

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ পথে ভারতে পাড়ি জমায় তাঁরা। ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, ফেরত আসাদের যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে। তারাই তরুণীদের নিজ পরিবারের কাছে তুলে দেবেন।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামা অফিসার মো. মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে এদেরকে সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার করে। হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়। এরপর আদালতের মাধ্যেমে তারা রেসকিউ নামে একটি শেল্টার হোমে থাকে। এসব তরুণীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে যশোর নিয়ে আমরা পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করব। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তাহলে তাঁদেরকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page