
সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জাতির সূর্য সন্তানদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার সময় জাতির সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে জেলা পুলিশ যশোর।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।