1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

১২৫ বাংলাদেশিকে ফেরত দিল ভারতীয় ইমিগ্রেশন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৯ জন পড়েছেন
25

সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে যাওয়া প্রায় ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। ফলে চরম বিপাকে পড়েছেন এসব যাত্রী।

ফেরত পাঠানো প্রত্যেক যাত্রীর ভিসায় উল্লেখ ছিল ‘বাই এয়ার’ ভারতে প্রবেশের পর হরিদাসপুর ইমগ্রেশন তাদের প্রত্যেককে ফেরত পাঠায়।

বিকালে দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়- এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে গ্রহণ করা হবে না।

বিমানে অতিরিক্ত ভাড়া থাকায় তারা বেনাপোল ও হরিদাস (পেট্রাপোল) ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন। করোনার সময় বিমান বন্ধ থাকার পর থেকে বাই এয়ারের ভিসাধারীরা বেনাপোল স্থলপথে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছিল ভারত। উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র প্রদান করতেন। বৃহস্পতিবার বিকালে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের যাত্রী কামরুজ্জামান বলেন, তার স্ত্রী-সন্তানদের ভিসা পেট্রাপোল থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে; অথচ অনেক অনুরোধ করেও বাই-এয়ার ভিসার কারণে তাকে যেতে দেওয়া হয়নি।

বেনাপোলে ইমিগ্রেশনের ওসি মোহাম্মাদ রাজু আহম্মেদ বলেন, সারা দিনে আটকে থাকা এসব যাত্রীদের সন্ধ্যার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে আরও ৭০ জন যাত্রী অবস্থান করছেন। তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page