1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

পছন্দের প্রার্থীর জন্য নৌকা তৈরী করে এলাকায় সারা জাগিয়েছেন এনামুল হক

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬২ জন পড়েছেন

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া আল মদিনা মোড়ের এনামুল হক পছন্দের চেয়ারম্যান পদ প্রার্থীর জন্য নৌকা তৈরী করে এলাকায় বেশ সারা জাগিয়েছেন।

এনামুল হক পেশায় একজন কাঠ মিস্ত্রী। সংসার চালাতে হিমশীম খেলেও তিনি তার পছন্দের প্রতীক ও প্রার্থীর জন্য সময়, শ্রম ও নিজ অর্থ দিয়ে তৈরী করেছেন নৌকা। বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে তৈরী করা এই নৌকাটি দৈর্ঘ্যে ১৮ ফিট ও প্রস্থে ৬ ফিট। নৌকাটি তৈরী করতে তার সময় লাগে প্রায় দুই সপ্তাহেরও বেশি। এলাকার অনেকের সহযোগিতায় তৈরী করা হয় এই নৌকা।

রাতে মানুষদের আকর্ষিত করতে নৌকাটির চার পাশে টাঙানো হয়েছে বৈদ্যুতিক মরিচ বাতি। এভাবে নৌকা তৈরী করে এলাকার বড় থেকে শুরু করে ছোটদের আকর্ষিত করেছেন এনামুল হক। এতে প্রশংসিতও হয়েছেন তিনি।

সালন্দর মুন্সিপাড়া আল মদিনা মোড়ের মমতাজ আলী বলেন, এবার নৌকার জোয়ার বেশি ও যিনি নৌকার প্রতীক পেয়েছেন তিনিও ব্যক্তি হিসেবে ভালো। তাই এলাকায় তার নির্বাচনী প্রচার-প্রচারনার জন্য নৌকা তৈরী করেছে এনামুল হক।

একই এলাকার মইনুল ইসলাম বলেন, এর আগে এলাকায় এভাবে, কেউ কারও নির্বাচনী প্রচার-প্রচারনার জন্য ব্যক্তি উদ্যোগে এমন কোন কিছু তৈরী করেনি। এতে এলাকার মানুষ অনেক খুশি ও আনন্দিত।

একই এলাকার বাসিন্দা লিজা আক্তার জুই বলেন, নৌকাটি তৈরী করাতে আমাদের খুব ভালো লেগেছে। শেখ হাসিনা দেশের জন্য অনেক উন্নয়ন করেছে সেহেতু নৌকা প্রতীক নিয়ে জনি ভাই নির্বাচিত হয়ে আমাদের এলাকার উন্নয়ন করবে বলে আশা করেন এই তরুণী। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী যেন নির্বাচিত হতে পারে তাই তার জন্য দোয়া ও শুভ কামনা করেন স্থানীয়রা।

আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু দাইয়াম (জনি)। জনি’র জন্যেই এই নৌকা তৈরী করেছেন বলে জানান, এনামুল হক।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page