1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সংঘর্ষঃ আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ জন পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে নির্বাচন পরবর্তী প্রতিদ্বন্দী নবনির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবর আলীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর, লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ভাঙ্গায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হামিরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আলম মোল্লা নির্বাচিত হন। পরাজিত হয় সাবেক ইউপি সদস্য বাবর আলী। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সম্প্রতি আলম মোল্লার পক্ষের কয়েক ব্যক্তি বাবর আলীর পক্ষে যোগ দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দুপক্ষ ঢাল, সড়কি, ইট ও লাঠি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে নব নির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লার পক্ষের আলমগীর মোল্লা (৪১), হাসি বেগম (২৭), মজিবর রহমান (৫৫), ইদ্রিস মিয়া (৫৬), সাগর মোল্লা (৩০), শেখ নান্নু (৫০), চুন্নু ফকির (৬০) ও সাবেক ইউপি সদস্য বাবর আলীর পক্ষের ফারুক মাতুব্বর (২৩), ইয়াছিন মাতুব্বর (৪২), এখলাছ মিয়া (৩২), শেখ মওদুদ আহমেদ (২২), মোঃ সোহেল (২৪), ইব্রাহীম মাতুব্বর (৩৮), আবু বকর (৬৫), লালন মাতুব্বর (২১), সরফুদ্দিন শেখ (৩৭) আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায় বীর মুক্তিযোদ্বা শুকুর আলীর ছেলে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত শেখ আব্দুর রহিমের বাড়ি, নব নির্বাচিত মহিলা ইউপি সদস্য জেসমিন মোরশেদ ইভার বাড়ি, মোহর আলীর বাড়ি এবং সাবেক পুলিশ সদস্য রেজাউল শেখের বাড়ি ব্যাপক ভাংচুরের শিকার হয়।

গৃহকর্তী পলী বেগম অভিযোগ করে বলেন, এলাকার ইমরান মাতুব্বর সহ ৩০/৪০ জন সংঘবদ্ব হয়ে হামলা চালিয়ে ঘর-বাড়ি,আসবাবপত্র ভাংচুর করে মালামাল এবং টাকা-পয়সা লুট করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page