1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁওয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় প্রার্থীর ভাই ও শ্যালকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩২ জন পড়েছেন
25

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় প্রার্থীর নিজের ভাই আশরাফুল ইসলাম(৩৫) ও শ্যালক মানিক হোসেন(৪০) নামে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব(আনারস প্রতীক) এর ভাই ও শ্যালককে জরিমান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ঠাকুরগাঁও সদর (ভূমি) শাহরিয়ার রহমান।

জরিমানাকৃত মানিক হোসেন শহরের গোবিন্দনগর এলাকার আনোয়ার হোসেন লালের ছেলে এবং ওই স্বতন্ত্র প্রার্থীর শ্যালক ও আশরাফুল ইসলাম বেগুনবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে এবং প্রার্থীর নিজের ভাই।

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের পক্ষে তার ভাই ও শ্যালক স্থানীয় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এসময় স্থানীয় লোকেরা তাদের আটক করে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সাথে তাদের হাতে থাকা আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট ও নগদ ৯ হাজার ৬৫০ টাকা পাওয়া যায়। এসময় তারা তাদের অপরাধ স্বীকার করলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধি মালার ৩১ বিধি অনুযায়ী দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page