1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

কাপাসিয়ার দেলোয়ার জেনারেল হাসপাতাল নতুন ভবনে স্থানান্তর

শামীম শিকদার
  • সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৩০ জন পড়েছেন
29

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার দেলোয়ার জেনারেল হাসপাতাল  এন্ড ডায়াগস্টিক সেন্টার নতুন ভবনে স্থানান্তর এবং কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল শনিবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন  জামাল টাওয়ারে  স্থানান্তরিত দেলোয়ার হাসপাতাল কার্যক্রমের অনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান জেড.ইউ আহম্মেদ।

জামাল টাওয়ারের স্বত্তাধিকারী মোঃ জামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ফ.ম এমদাদুল হক, হাসপাতালের মালিক দেলোয়ার হোসেন প্রমূখ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনকৃত দেলোয়ার জেনারেল হাসপাতালে রয়েছে জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, গাইনি বিভাগ, হৃদরোগ বিভাগ, অর্থোপেডিক বিভাগ, চক্ষু বিভাগ, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডিজিটাল এক্স-রে,  স্বয়ংক্রিয় জেনারেটর, ইনডোর-আউটডোর সেবা, সার্বক্ষণিক মহিলা ডাক্তার, ফার্মেসীতে সব ঔষুধ,  ক্যামেরায় রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি কার্যক্রম।

ব্যক্তি মালিকানাধীন দেলোয়ার জেনারেল হাসপাতাল ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি কাপাসিয়া বাজারের বরুন রোডে প্রতিষ্ঠা করা হয়। এখন নতুন ভবনে নতুন ভাবে গতকাল শনিবার এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page