1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৭৬১ জন পড়েছেন
79

ঠাকুরগাঁও প্রতিনিধি : ”বিনোদন জগতের নতুন সংযোজন” এই স্লাোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পারে অবস্থিত এমএসটি এন্টারপ্রাইজের পরিচালনায় জেলা পরিষদ শিশু পার্কটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

এসময় বক্তব্যে সাদেক কুরাইশী বলেন, জেলা পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেই যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এমএসটি এন্টারপ্রাইজের পরিচালনায় আজকে এই শিশু পার্কটি উদ্বোধন করা হলো। এই শিশু পার্কটি আরও উন্নত ভাবে গড়ে তুলতে আমাদের সবসময় সহযোগিতা থাকবে।

এমএসটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী যমুনা রাণী সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, রওশনুল হক তুষার প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page