1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৪২১ জন পড়েছেন
প্রধান অতিথি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সদর উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের হতদরিদ্র মেধাবী ৪২ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
38

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্যোগে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ একটি প্রকল্প। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। আর এসব শিক্ষার্থীরা যাতে ঝড়ে পড়ে না যায় সেজন্য শিক্ষক মহল ও অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারমান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, সদরের আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সদর উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের হতদরিদ্র মেধাবী ৪২ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page