1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নাগরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাত শিশুর গলা কাটা লাশ উদ্বার

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৪২১ জন পড়েছেন
btrhdr
52

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলের নাগরপুরে প্রেমের বলি হয়ে জন্মের প্রথম দিনেই প্রাণ গেল এক নবজাতক শিশুর । পৃথিবীর আলো বাতাসই নবজাতকটির জন্য কাল হল। জন্মে মাত্র ছয় ঘন্টার মধ্যেই ঘাতক মা হত্যা করল তার শিশু সন্তানটিকে বলে অভিযোগ উঠেছে।

প্রেমের কারণে জন্ম নেওয়া সন্তানকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বেকড়া উত্তরপাড়া গ্রামে এ অমানবিক ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেকড়া ইউনিয়নের বেকড়া উত্তরপাড়া গ্রামের ছনির মোল্লার কুমারী মেয়ে (১৮)। শনিবার রাত সাড়ে দশটায় দিকে পেট ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভোর রাতে ওই মেয়ে ও তার মা কমপ্লেক্সে টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা  টয়লেটে শিশুর কান্নার শব্দ শোনতে পান। প্রায় দুই ঘন্টা পর মা ও মেয়ে  বের হয়ে সিটে আসে। রবিবার সকালে ডাক্তার নিয়মিত রোগী পরিদর্শন শেষে ওই মেয়েকে ছাড়পত্র দেন ডা.কাজল পোদ্দার। সকাল আনুমানিক নয়টার দিকে দুজন পথ শিশু হাসপাতালের ড্রেনে নবজাতক শিশুটি দেখে লোকজন ডাকে। পরে হাসপাতাল কৃতপক্ষসহ আশ পাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাত শিশুটির লাশ উদ্বার করে।

শনিবার রাতে কর্মরত নার্স সোনিয়া বলেন, সন্তান প্রসবের বিষয়ে আমরা কিছু জানিনা।

উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ওই মেয়েটি তার গর্ভবতী বিষয়টি গোপন রেখে পেট ব্যাথা কথা বলে ভর্তি হয়। রবিবার সকালে ছাড়পত্র নিয়ে চলে যায়।  পরর্বতীতে ড্রেনে নবজাত শিশু লাশ পড়ে থাকার সংবাদ শুনে নাগরপুর থানাকে অবহিত করি।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,স্বাস্ব্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় সোনিয়াসহ তার পরিবারের লোকজনদের নবজাত শিশুর মৃত্যুর বিষয়ে জানার জন্য থানায় আনা হয়েছে।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page