1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৪৩ জন পড়েছেন
26

নড়াইলে একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে জেলা দায়রা জজ আদালত। রোববার (২৩ জানুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো মশিয়ার রহমান। রায়ে একজনকে ফাঁসির আদেশ ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- যশোর জেলার অভয়নগর থানার সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা এজহারকারী মো বাবুল মোল্যার বিধাব বোনকে প্রায় উত্ত্যক্ত করতো। বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা বাছের মোল্যাকে তাদের বাড়ি আসতে ও উত্ত্যক্ত করতে নিষেধ করে। এরই জেরে ২০১৯ সালের ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামি বাছের মোল্যা ও তার ভাই কামাল মোল্যা রেজাউলকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় মঞ্জুরুলের বাড়ির উঠানে পৌঁছালে আসামি কামাল মোল্যা মোটা লাটি দিয়ে রেজাউলকে আঘাত করে।

পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের বাম কানের উপরে আঘাত করে এতে সে মারাত্মক জখম হয়। পরে আহত রেজাউলকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যায়। পরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।#

জেলা নড়াইল প্রতিনিধি/জা

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page