1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

 লোহাগড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

মো জান্নাতুল বিশ্বাস নড়াইল জেলা প্রতিনিধি
  • সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ জন পড়েছেন
28

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে, ইউপি সদস্যদের শপথ পড়ান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্তজা স্বপন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোমসহ অনেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বিজয়ী হয়েছেন-সৈয়দ বোরহান উদ্দিন, লাহুড়িয়া ইউপিতে এস এম কামরুল ইসলাম কামরান, নলদী ইউপিতে আবুল কালাম আজাদ পাখি, শালনগর ইউপিতে লাবু মিয়া, নোয়াগ্রাম ইউপিতে মুন্সি জোসেফ হোসেন, লক্ষীপাশা ইউপিতে এস এম নুর মোহাম্মদ, জয়পুর ইউপিতে সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া ইউপিতে নাজমিন বেগম, মল্লিকপুর ইউপিতে সহিদুর রহমান সহিদ, কোটাকোল ইউপিতে হাচান আল মাসুদ, ইতনা ইউপিতে শেখ সিহানুক রহমান এবং কাশিপুর ইউপিতে মতিয়ার রহমান। #

 নড়াইল প্রতিনিধি/জা

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page