1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গণ সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৬৩৬ জন পড়েছেন
42

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমানকে গণ সংবর্ধনা ও সম্মাননা স্বারক দিয়েছে শুখান পুখুরী ইউনিয়নবাসি। শনিবার (০১ জানুয়ারি) রাত ৮ টার সময় পাথরাজ উচ্চ বিদ্যালয় মাঠে  গণ সংবর্ধনা ও সম্মাননা স্বারক অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন বাসী।

নব-নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমানেরস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী আগরওয়াল,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়াল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য  দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন,  জেলা পরিষদ সদস্য মহেছেনা বেগম, ১০নং পাঁচপীর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু অজয় কুমার রায়, ১৩নং গড়েয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রইছউদ্দীন সাজু মাষ্টার, ৫নং বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টুো সহ সকল নবনির্বাচিত সদস্যবৃন্দ।

গণ সংবর্ধনা ও সম্মাননা স্বারক অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশ ব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এছাড়াও নৌকাকে বিজয়ী করতে সকল রাজনৈতিক নেতা কর্মীদের প্রশংসা করেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । পরিশেষে তিনি পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পাথরাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাম কুমার রায়।

গণ সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page