
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার মো কামরুজ্জামান, ভদ্রবিলা ইউপির মহিলা ইউপি সদস্য রানী বেগম।
উক্ত মহিলা সমাবেশে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরণ ওমিক্রন বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন করেন। এছাড়া সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। এছাড়া শিক্ষা, বাল্যবিবাহের কুফল ও প্রতিকার, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মাদকের কুফল,নারী ক্ষমতায়ন, লিগ্যাল এইড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।#