1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ভাঙ্গায় একাধিক মামলার আসামী স্বপন গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩৮৬ জন পড়েছেন
77

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন গোয়ালদী থেকে বিপুল পরিমান ইয়াবা সহ একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান স্বপন মাতুব্বর(৪৫), আলকাস মাতুব্বর(৩০) এবং সাজাপ্রাপ্ত আসামী নাসির চোকদার(৩৫) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটককৃত মিজানুর রহমান হচ্ছে উপজেলার গোয়ালদী গ্রামের আফিল উদ্দিন মাষ্টারের ছেলে এবং আলকাস মাতুববর উপজেলার পাঁচকুল গ্রামের রব মাতুব্বরের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের দলিল চোকদারের ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই আবুল কালাম আজাদ এবং এস,আই শহীদুল্লাহ সংগীয় পুলিশ নিয়ে এলাকার বাংলা লিংক টাওয়ারের নীচ থেকে একটি গোপন আস্তানা থেকে এবং নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান স্বপন ইতঃপূর্বে বিপুল পরিমান ইয়াবাসহ মাদারীপুর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল বলে জানান তিনি। প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকায় মাদকদ্রব্যের অভায়ারন্য তৈরী হয়েছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page