1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নাগরপুরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ রানা,নাগরপুর প্রতিনিধি
  • সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৩৩৫ জন পড়েছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নাগরপুর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন  ও সাধারণ সম্পাদক মো.সজিব মিয়ার নেতৃত্বে পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটি পালন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার সকালে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।  পরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নাগরপুর বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর ব্যাক্তিগত কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করে উপজেলা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল,  ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন এবং সাধারণ সম্পাদক মো ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  ছাত্রলীগের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page