1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

সহায় সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৬৫ জন পড়েছেন
48

মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: মানুষ মানুষের জন্যে রেওয়াজ থাকলেও এখন তেমন একটা লক্ষ্য করা যায় না। কিন্তু ব্যতিক্রমী জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুম বস্তি)। প্রতিবারের মত সংগঠনটি এবারো দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১০ জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সহায় সংগঠনের (জুলুম বস্তি) আয়োজনে দরিদ্রদের মাঝে লেপ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক বেগ, সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাভোকেট মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বার অব কমার্সের পরিচালক শরিফুল ইসলাম শরীফ, ফারুখ আহমেদ জুলু, কাজল রহমান, জনাম সামিমুল ইসলাম। সংগঠনের সভাপতি সুজন খান, সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাগরসহ অন্যান্য নেতা ও সদস্যরা।

এসময় জেলার দরিদ্র শীতার্ত মানুষরা শীতবস্ত্র হিসেবে লেপ পেয়ে অনেক খুশি ও আনন্দিত।

সংগঠনটি ২০১৮ সাল থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। করোনার শুরু থেকে ৩০ ভাগ কমে মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিস ও কাচা সবজি বিক্রী চালু, পাঁচ টাকায় আটশ দরিদ্র মানুষকে ঈদ বাজার প্রদান, গবাদী পশু বিতরণসহ সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করছে সংগঠনটি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page