1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নাগরপুরে শিশু আফিয়ার রহস্যজনক মৃত্যু

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ২৬৪ জন পড়েছেন

 

টাঙ্গাইলের নাগরপুরে শিশু আফিয়া (৪) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  শনিবার সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদইর গ্রামে। সে ওই গ্রামের আউলাদ মিয়ার মেয়ে। নাগরপুর থানা পুলিশ শিশু আফিয়ার লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ীর উঠান থেকে শিশু আফিয়া নিখোঁজ হয়ে যায়। তার সন্ধান পেতে এলাকার মসজিদ থেকে মাইকিং করা হয়। শিশুর মা ও এলাকাবাসী মিলে আফিয়াকে বাড়ীর পাশে নদীসহ আশপাশে অনেক জাগায় খোজাখুজি করে। ওই রাতেই আফিয়াকে পাশের বাড়ীর আক্তার মিয়া ঘরের পিছনে চাড়ী (ধান বিজানো) মধ্যে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। আফিয়ার চোখে ও মুখে কাটাসহ মাথায় আঘাতের চিহৃ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আফিয়ার ক্ষত লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত আফিয়ার মা বলেন, আমি মেয়েকে উঠানে রেখে মাগরিবের নামাজ পড়ি। নামাজ পড়ার পর মেয়েকে না পেয়ে পানিতে ও আশ পাশে অনেক খেঁাজাখুজি করি।  তিনি আরো বলেন আমার মেয়েকে ভূতে মরে ফেলছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন। আমার মেয়েকে ভূতেই মেরেছে। তবে পাড়াপ্রতিবেশীরা বলেন, ভূতে এভাবে কোন দিন কোন শিশুকে মারতে পারে আমাদের জানা নাই। আর ভূত বলে কিছু আছে এটা আমরা বিশ্বাস করি না।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু আফিসার লাশ উদ্বার করে মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page