1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

নাগরপুরে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
  • সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ জন পড়েছেন

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ৪ কেজি গাঁজা সহ  মো. জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৪ টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের মো. জব্বার মিয়ার ছেলে। এ ব্যপারে নাগরপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার এস আই আশোক ভূষক সাহা,এএসআই মো.জাহাঙ্গীরের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া জহুরুলের বাড়ীতে অভিযান চালায়।  তার বসত ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ী জহুরুল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এস আই আশোক ভূষক সাহা বলেন, জহুরুল দীর্ঘ দিন ধরে নাগরপুর উপজেলা চৌহালী দৌলতপুর ও সাটুরিয়া সহ বিভিন্ন এলাকায় বিশাল মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, গয়হাটা ইউনিয়নের পালপাড়া থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহুরুল নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নাগরপুর থানায় তার বিরোধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শনিবার সকালে কোর্টে প্রেরন করা হয়। তিনি আরো বলেন, নাগরপুরকে মাদক মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page