1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৭ জন পড়েছেন
25

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। গতকাল রোববার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় রাস্তার মধ্যে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগণ।

আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জগন্নাথপুর, নারগুন শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আলূ চাষী ও ব্যবসায়ি কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মামুন, উপদেষ্টা স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম প্রমুখ।

পরে জেলার কোল্ড ষ্টোরেজগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণসহ আনুষাঙ্গিক ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কোল্ড ষ্টোরেজগুলোতে গত বছর ৭০কেজি আলু সংরক্ষণের জন্য ২৫০ টাকা ভাড়া ছিল উল্লেখ করে বর্তমানে ৫০কেজি বাস্তার ভাড়া ২৬০ টাকা নির্ধারনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া কমানোর জোর দাবি জানান।

এছাড়াও কোল্ড ষ্টোরেজগুলোতে আলুর বস্তার গায়ে হুক ব্যবহার বন্ধ, বস্তার জন্য ঋনের বিপরীতে ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারন ও ষ্টোরেজের ভেতরে আলুর বস্তা ছিড়ে গেলে বা আলু পঁচে গেলে এর ক্ষতিপূরণের ব্যবস্থারও জোর দাবি জানান আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page