1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১২ জন পড়েছেন
সভাপতি আব্দুল আউয়াল (বায়ে), শাকিল আহমেদ (ডানে)
24

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক আব্দুল আউয়াল সভাপতি ও শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট হয়।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকটে মোস্তাক আলম টুলু ভোট শেষে ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাকের উল্লাহ ও কামরুল হাসান।

“সিএনআই এশিয়া ডট নিউজের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিটিজি ক্রাইম টিভি ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট।

“সাধারণ সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. শাকিল আহমেদ পেয়েছেন ৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠ ডটকমের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন পেয়েছেন ৯ ভোট।

এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএপি টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রহিম শুভ ২৩ ভোট ও একই পদে অন্য দিগন্ত ডটকমের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাপ্পীও ভোট পান ২৩ ভোট। পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু লটারীর মাধ্যমে রহিম শুভকে নির্বাচিত ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনটির ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা হয়। এছাড়াও বাকি ১০টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়। ৪৯ টি ভোটের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে সবার সংবাদ টোয়েন্টিফোর ডটকমের তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আলোচিত কণ্ঠ ডটকমের জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক পদে প্রজন্মকণ্ঠ ডটকমের জুনাইদ কবির, দপ্তর সম্পাদক পদে প্রেস লাইভ টুয়েন্টিফোর ডটকমের জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক পদে ট্রাইব্যুনাল টোয়েন্টিফোর ডটকমের নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকমের আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে আজকে আলো ডটকমের সুজন আলী, নির্বাহী সদস্য পদে আজকের পত্রিকা ডটকমের রহিম উল আলম খোকন, বাংলার অধিকার ডটকমের মাজেদুর রহমান মাজেদ ও ঢাকার কণ্ঠ ডটকমের আব্দুল আজিজ আরিফ।

নির্বাচনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page