1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

নড়াইলে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮০ জন পড়েছেন
66

নড়াইলের লোহাগড়ায় বাবু সিকদার (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার সিকদারের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু সিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশে একটি দুইতলা বাড়ির নিচ তলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন প্রতিদিনের সময়কে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলোনা। সে নিখোঁজ ছিলো কয়েকদিন যাবৎ। তার শরীরের আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page