1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

শার্শার তরুন উদ্যোক্তার তালিকায় কৌশিক আতিকুর

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯৯ জন পড়েছেন
36

সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ- যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলার প্রথম তরুন উদ্যোক্তা কৌশিক আতিকুর। ২০০১ সালের ২০ আগস্ট শার্শার স্বরুপদাহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসলেও তাঁর স্বপ্ন আকাশ ছোঁয়া। ইতিমধ্যে কৌশিক সফল উদ্যোক্তার তালিকায় নাম লিখিয়েছেন। স্বপ্ন বাস্তবায়নের লক্ষে নিরালস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০২০ সালে ই-কমার্স বিজনেস মারকিউটো.কম এর মাধ্যমে তার উদ্যোক্তা জীবনের সূচনা করেন। পরবর্তী তে তিনি এবং তার চার সহপাঠি ইব্রাহিম খলিল, ফারজাত অনিম, আসিফ ইকবাল অনিক, ফাহাদ খানসহ সর্বমোট পাঁচ জন চুক্তিবদ্ধ হয়ে মারকিউটো ট্রেডিং লিমিটেড কোম্পানির যাত্রা শুরু করেন। ১২ আগস্ট ২০২১ তারিখ বাংলাদেশে গভর্মেন্ট RJSC-Register of Joint Stock Company & Firm এর মাধ্যমে শিকৃতি পাই।

তিনি নিজে একজন সফল উদ্যোক্তা আবার নিজের মত করে আরও উদ্যোক্তা তৈরীর জন্যও কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। ছোট থেকেই অদম্য ইচ্ছে টেকনোলজি নিয়ে কাজ করছেন। এই ইচ্ছাশক্তি কে আকড়ে ধরেই অনেক ছোট থেকেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, SEO – সার্স ইন্জিন অপটিমাইজেশনসহ অনেক দক্ষতা অর্জন করেছেন তিনি। তার এসব ছোট বড় অর্জন তার বিজনেস পরিচালনাকে অনেক সহজ করে দিয়েছে।

প্রাথমিকভাবে সবার থেকে উৎসাহ না পেলেও তার বাবা-মা, দাদু (আতিয়ার রহমান) এবং বন্ধুর মত বড় ভাই ইব্রাহিম খলিল (সাইমন) এর থেকে পেয়েছে অনুপ্রেরণা এবং সহযোগিতা। বর্তমানে তার এলাকাবাসীসহ দেশ এবং বিদেশের অনেকের কাছেই প্রশংসিত। দেশি-বিদেশি বিভিন্ন সাপ্লায়ার এবং বায়ারদের সাথে গড়ে তুলেছেন সু-সম্পর্ক।

পড়ালেখার পাশাপাশি কোশিক আতিকুর আজ একজন সফল উদ্যোক্তা। তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এর বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহনের মাধ্যমে অর্জন করেছেন প্রশংসা এবং পেয়েছেন পুরস্কার। প্রাতিষ্ঠানিক শিক্ষাতে কাঁচা থাকলেও সফলতা অর্জন করেছেন টেকনোলজিকে কাজে লাগিয়ে। বর্তমানে কৌশিক আতিকুর মারকিউটো ট্রেডিং লিমিটেড কোম্পানির Co-Founder Ges Managing Director (ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে কর্মরত আছেন। তার লক্ষ তার দেশ বাংলাদেশ এবং পুরো এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি প্রতিষ্ঠা করা। তার কোম্পানি মারকিউটো ট্রেডিং লিমিটেড এর মাধ্যমে তার দেশের সুনাম অর্জন করা এবং বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরা। এছাড়া তিনি এবং তার টিম নতুন উদ্যোক্তা তৈরির লক্ষে সবসময় কাজ করে যাচ্ছেন। তিনি নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ বোধ করেন।

তিনি বলেন দেশকে আরো ডিজিটাল করার জন্য ই-কমার্স সহ বিভিন্ন আইটি রিলেটেড কোম্পানি বা সংস্থা গুলোর ভুমিকা অপরিসীম।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page